× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

পুলিশের ভালো-মন্দ উভয় দিকের সংবাদ প্রচারের আহ্বান

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
পুলিশের ভালো-মন্দ উভয় দিকের সংবাদ প্রচারের আহ্বান

পুলিশের ভালো ও মন্দ উভয় দিক নিয়েই সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা নতুনভাবে সব কিছু শুরু করতে চাই। আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিএমপির হেডকোয়াটার্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থা উন্নতকরণে আমরা কাজ করে যাচ্ছি। কী কী কারণে যানজট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। দল-মত সকল পরিচয়ের বাইরে গিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করবে পুলিশ।

বিএমপি কমিশনার বরিশালবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, জনগণের সহায়তায় মেট্রোপলিটন এলাকার থানাগুলো সুরক্ষিত ছিল। থানায় কোনো হামলা হয়নি, অস্ত্রও লুট হয়নি।

এ সময় পেশাগত কাজে তথ্যের অবাধ আদান-প্রদানের আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা।

সভায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঁঞা, এস এম তানভীর আরাফাত, জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..