× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

পুতিন ফুটবলারের বুকে!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভেতরের গেঞ্জি দেখান রাশিয়ার এক ফুটবলার ম্যাচ শেষে জার্সি খুলে, যাতে শোভা পাচ্ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি। ছবির নিচে মোটা অক্ষরে লেখা, বিশ্বের সবচেয়ে ভদ্র প্রেসিডেন্ট।

এই যে ঘটনা, এ কিন্তু রাশিয়ায় হয়নি। তুরস্কের ইস্তাম্বুলে ম্যাচ শেষে গ্যালারিভরা দর্শকের উদ্দেশে রুশ ফুটবলার তার গেঞ্জি দেখান।

ইউরোপা লিগে রাশিয়ার ফুটবল ক্লাব লোকোমোটিভ মস্কোর মিডফিল্ডার দিমিত্রি তারাসোভ ম্যাচ শেষে পুতিনের ছবি দেখান। খেলার মাঠে রাজনৈতিক কোনো বিষয় সামনে আনা নিষেধ। কিন্তু তারাসোভ তা করেছেন। কিন্তু কেন?

গত নভেম্বর মাসে রাশিয়ার যুদ্ধবিমান তুরস্ক ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর জের পড়েছে সব জায়গায়। খেলার মাঠেও তা দেখা গেল। রাশিয়ার শ্রেষ্ঠত্ব জাহির করতে ফুটলব খেলোয়াড় পুতিনের ছবিওয়ালা গেঞ্জি প্রদর্শন করলেন। এটি তুর্কিদের অপমান করার শামিল।

এ কারণে লোকোমোটিভ মস্কোকে শাস্তি দিতে পারে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ। কারণ ম্যাচে কোনো ধরনের রাজনৈতিক তথ্য গ্রহণযোগ্য নয়।

রুশ খেলোয়াড় তারাসোভ আত্মপক্ষ সমর্থন করেছেন। এই আমার প্রেসিডেন্ট (পুতিন)। আমি তাকে সম্মান করি। আমি দেখাতে চাই, আমি সবসময় তার সঙ্গে আছি এবং আমার সমর্থন দিতে প্রস্তুত। গেঞ্জিতে তা-ই লেখা ছিল, যা আমি বলতে চাই।

তবে বিষয়টি নিয়ে তুরস্কের গণমাধ্যমে সমালোচনা হয়েছে। ইয়েনি সাফাক তারাসোভের গেঞ্জি দেখানোকে ‘পুতিন উস্কানি’ হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, খেলায় লোকোমোটিভ মস্কো ২ গোলে হেরেছে তুরস্কের দলটির কাছে।


এ ক্যটাগরির আরো খবর..