× Banner
সর্বশেষ
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’ দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে

admin
হালনাগাদ: রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

অর্থনৈতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন পুঁজিবাজারসহ দেশের আর্থিক খাতকে শৃঙ্খলায় আনতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। পুঁজিবাজারে একটা স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদেরও আস্থা বৃদ্ধি পেয়েছে।

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান কথা জানান। তিনি বলেন, এসব উদ্যোগের কারণেই আস্থার সংকট কেটেছে শেয়ারবাজারে

শেখ হাসিনা বলেন, ‘পুঁজিবাজার যাতে আরো বিকশিত পারে, তার জন্য আমরা সব সময় সব রকম সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছি। একটি স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘শেয়ারবাজারে লেনদেন কারচুপি অনিয়ম শনাক্ত করতে যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে। যেসব পদক্ষেপ আমরা নিয়েছি, তাতে লক্ষ করেছি পুঁজিবাজারে একটা স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশিবিদেশি বিনিয়োগকারীদেরও আস্থা বৃদ্ধি পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..