× Banner

একটানা চেয়ারে বসে কাজ করায় পিঠে ব্যথা রোধের উপায়

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
পিঠে ব্যথা রোধ

ঘরে কিংবা অফিসে অনেকটা সময় চেয়ারে বসে কাজ করি আমরা। তাতে অনেক সময় পিঠে ব্যথা হয়। একটানা ৮ থেকে ৯ ঘণ্টা এক জায়গায় বসে থাকলে নানা সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। তাই ঠিকমত বসার পদ্ধতি আগে জেনে নেওযা খুব দরকার।

যা করবেন- 

একটা ওয়ার্ক ফ্রেন্ডলি চেয়ার দরকার, কারণ সাধারণ চেয়ারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে পিঠে কোমরে ব্যথা হওয়া খুব স্বাভাবিক। তাই ফ্লেক্সিবল চেয়ার ব্যবহার করতে হবে। এ ধরনের চেয়ারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হয় না। এছাড়া মেশ চেয়ার ব্যবহার করতে পারেন।

বসার সময় শিরদাঁড়া সোজা রাখতে হবে। দুই পা ঠেকান মেঝেতে। যদি চেয়ার উঁচু করে বসেন আর দুই পা ঝুলতে থাকে, মাটিতে না ঠেকে তাহলে তাতে কোমরের হাড়ে চাপ পড়ে এবং হাঁটু আর পায়ে ব্যথা হয়। এছাড়া কম্পিউটারের পর্দা দেখার ক্ষেত্রে পা ঝুলিয়ে বসলে চোখের ওপরেও চাপ পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..