× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

পিঠের চোটে ভুগছেন নিউজিল্যান্ড অধিনায়ক

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন ব্রেন্ডন ম্যাককালাম। পিঠের চোটে ভুগছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

গত ২৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় পিঠে চোট পেয়েছিলেন ম্যাককালাম। ফলে পরের দুই ম্যাচে একাদশে ছিলেন না তিনি।

এখনো চোট কাটিয়ে উঠতে না পারায় আগামী মঙ্গলবার শেষ ম্যাচেও খেলতে পারছেন না এই হার্ড হিটার ব্যাটসম্যান।

এ মাসের শেষ দিকে (২৫ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে ম্যাককালামের আর খেলা হচ্ছে না বলেও জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন।

সোমবার হেসন বলেন, ‘সে সত্যিই চোটের সঙ্গে লড়াই করছে। আমরা যেভাবে চিন্তা করেছিলাম, সেভাবে ওর সেরে ওঠার অগ্রগতি হয়নি। ওকে আরো পর্যবেক্ষণে থাকতে হবে।’

পায়ের চোটে ভোগা পেসার টিম সাউদিরও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের একাদশে থাকা অনিশ্চিত। চার ম্যাচের বিশ্রাম কাটিয়ে এই ম্যাচে ফেরার কথা আরেক পেসার ট্রেন্ট বোল্টের।

সিরিজে এখন পর্যন্ত ২-১-এ এগিয়ে আছে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..