× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ডেস্ক

পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে দেয়া অপরাধীদের আইনের আওতায় আনা হবে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
অপরাধীদের আইনের আওতায়

আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদের অভিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ময়মনসিংহে যে ঘটনা ঘটলো সেটার জন্য আমি ধর্ম উপদেষ্টা হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ। আমরা কোনোক্রমে আইন হাতে নিতে দেব না।

তিনি আরও বলেন, আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা এবং আমি আজ সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা মেসেজ পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি।

তিনি আরও বলেন, সরকারতো স্থিতিশীলতা চায়। এখন যদি মব জাস্টিজ বারে বারে হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে। গভর্নমেন্ট করতে যাবে কেন? গভর্নমেন্ট তো প্রিভেন্ট করতে চায়। গভর্নমেন্ট আইনশৃঙ্খলাকে উন্নত করতে চায় এবং নির্বাচনের যে পরিবেশটা আছে এটা যাতে আরো সুষ্ঠু হয়। গভর্নমেন্ট তো এ ব্যাপারে সক্রিয়। সরকারি মদদে হবে এ কথাটা তো সঠিক নয়।


এ ক্যটাগরির আরো খবর..