× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার – পানিসম্পদ প্রতিমন্ত্রী 

ACP
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২৬
পিছিয়ে পড়া জনগোষ্ঠী

বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
রবিবার (২১ জুন) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ছাগল বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকারে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সকল ভোটারের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তাই সরকারি অনুদান ও সহায়তা দেওয়ার ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। একজন মানুষ যে দলেরই হোক না কেন, তিনি যদি সরকারি সহায়তার যোগ্য হন, তাহলে তাকে সেই সহায়তা পেতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে বাছাই করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন এবং অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিমল চন্দ্র, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপকারভোগীরা।


এ ক্যটাগরির আরো খবর..