× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮ বছরে পুনর্মিলনী উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮ বছরে পুনর্মিলনী

‘এসো মিলি প্রাণের স্পন্দনে’ শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের গর্বময় পথচলায় ৪৮ বছর পর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্থানীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো জননন্দিত অভিনেতা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোশাররফ করিম।

আজ শনিবার সকাল দশটায় বিদ্যালয় চত্বরে জাতীয় সংগীত শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পুর্ণমিলনীর অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়।

এরপর প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় ও স্মৃতিচারণা অনুষ্ঠানে বিভিন্ন বছরের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করার পর পরই শুরু হয় একসময়ের অতিআপনজন সহপাঠীদের সাথে মজার আড্ডা।

দুপুর একটায় প্রীতিভোজের পর দুপুর আড়াইটায় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সম্মিলিত খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের জন্য খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে রাখেন অভিনেতা মোশাররফ করিম ও তার দলের অভিনেতারা। সবশেষে সঙ্গীত সন্ধার মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে স্কুলের প্রতিষ্ঠাতা, জমিদাতা, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও সহকারি শিক্ষকগণসহ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ও পুর্নমিলনী আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক অধ্যাপক মো. রফিকুল ইসলাম হেলালের সঞ্চালনায় এবং পুর্নমিলনী আয়োজক কমিটির আহবায়ক ও স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সুপ্রীম কোর্টের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধানি শক্ষক মো. গোলাম আজম, বিশ্বব্যাপী জননন্দিত অভিনেতা ও স্কুলের প্রাক্তন ছাত্র মোশাররফ করিম, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি প্রাক্তন ছাত্র কেএম আনোয়ার হোসেন বাদল, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য সচিব প্রাক্তন ছাত্র রেজা হাসান রাহাত, প্রচার উপ-কমিটির আহবায়ক প্রাক্তন ছাত্র মো. মজনু খলিফাসহ অন্যান্যরা।


এ ক্যটাগরির আরো খবর..