× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক রিপোর্টার

পিএসজি মূল দলে ফিরেছেন এমবাপ্পে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মুল দলে ফিরেছেন ফ্রান্সের আন্তর্জাতিক সুপার স্টার কিলিয়ান এমবাপ্পে। চুক্তি নিয়ে বিতর্কের কারণে কয়েক সপ্তাহ সাইডলাইনে কাটানোর রোববার ফের মুল দলে ফিরেছেন তিনি।

গত শনিবার লরিয়েন্টের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে নিজেদের মাঠে লিগ ওয়ানের শিরোপা রক্ষার মিশন শুরু করেছে পিএসজি। ম্যাচটি স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন দলটির মুল সম্পদ এমবাপ্পে।

এক বিবৃতিতে পিএসজি জানায়,‘ লরিয়েন্টের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে ইতিবাচক ও গঠন মুলক আলোচনার পর ক্লাবে দলের প্রথম অনুশীলনে এমবাপ্পেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

পার্ক দেস প্রিন্সেস থেকে বিশকাপ জয়ী আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির বিদায়, নতুন খেলোয়াড় সংগ্রহ করতে না পারা এবং এমবাপ্পের স্ট্যান্ড থেকে ম্যাচ দেখার ঘটনায় গ্রীষ্মের পর থেকেই পত্রিকার শিরোনাম থাকার ঘটনা অব্যাহত রেখেছে পিএসজি। ফরাসি অধিনায়কের চুক্তির মেয়াদ না বাড়ানোর অর্থ হচ্ছে আগামী বছর বিনা ট্রান্সফার ফিতেই ক্লাবটি ছাড়তে যাচ্ছেন তিনি। তার পছন্দের গন্তব্য হচ্ছে রিয়াল মাদ্রিদ।

অবশ্য ২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানো এবাপ্পেকে এখনই বিক্রি করে ফি বাবদ কিছু অর্থ আয় করতে চায় পিএসজি। ক্লাবটির নতুন কোচ লুইস এনরিখ গত শুক্রবার বলেছেন এর একটি সমাধান তিনি আশা করছেন। তবে লরিয়েন্টের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই একাদশের বাইরে চলে গেছেন এমবাপ্পে। পরিবর্তে বার্সেলোনা থেকে আসা ২০১৮ সালের বিশকাপ জয়ী ওসমানে ডেম্বেলেসহ এনরিখের দলে নতুন সই করা ছয় খেলোয়াড়ের অভিষেক হয়।


এ ক্যটাগরির আরো খবর..