× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

পিআইডি মিডিয়া সেন্টার পরিদর্শনে প্রধান নির্বাচন কমিশনার

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁও-এ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য অধিদফতর (পিআইডি) কর্তৃক স্থাপিত মিডিয়া সেন্টার পরিদর্শন করেন। তিনি মিডিয়া সেন্টারের সুযোগ সুবিধা ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন; এবং সংসদ নির্বাচনে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিগণ স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব:), তথ্য সচিব আবদুল মালেক, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি সাংবাদিকদের সার্বিক সহায়তা দিতে তথ্য অধিদফতর গত ২৬ ডিসেম্বর এ মিডিয়া সেন্টার চালু করে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সেন্টার চালু থাকবে। মিডিয়া সেন্টারের সুবিধা পেতে নি¤েœ প্রদত্ত নাম্বার ও ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।

Hotline           : 88 02 8033

Local             : 88 02 55028031

ISD               : 88 02 55028035

Email            : piddhaka@gmail.com, piddhaka@yahoo.com

Website        : www.bdpressinform.gov.bd


এ ক্যটাগরির আরো খবর..