× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ঝিকরগাছায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা বিশ্ব স্কাউটসের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে ঝিকরগাছায় র‌্যালী ও আলোচনা সভা শপথের পরই জনকল্যাণে সরব এমপি আবু তালিব-কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, বাজার তদারকি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত কালকিনিতে দুই মাস পর জামিনে মুক্ত রাজ্জাক সরদার জনগণের চাওয়া পাওয়া পূরণ করাই আমাদের লক্ষ্য – তথ্য ও সম্প্রচার মন্ত্রী হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে – বিমান মন্ত্রী ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে -তথ্যমন্ত্রী গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেনপার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হবে। তিনি বলেনআমি তিন পার্বত্য জেলার অধিপতি নইবরং সেবক হিসেবে কাজ করতে চাই। মন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার জন্য।

আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

          মন্ত্রী দীপেন দেওয়ান বলেনপার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়কেই পিছনে রাখা হবে না। সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। পাহাড়ি অঞ্চলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতাজবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।

সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের সদস্যবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তার বক্তব্যে বলেনআমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা তিন পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে চাই এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..