× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

গৌরনদী(বরিশাল)প্রতিনিধি

পায়ে শিকল পরিয়ে মাদ্রাসা ছাত্রকে পেটানোর অভিযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
পায়ে শিকল পরিয়ে মাদ্রাসা ছাত্রকে পেটানোর অভিযোগ

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে প্রায় ২০ ঘন্টা পায়ের সাথে কোমরে শিকল দিয়ে বেঁধে তরিকুল ইসলাম (১১) নামের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠি গ্রামের
হাজী আব্দুল হাই-কুলসুম হাফেজিয়া মাদ্রাসার। আহত তরিকুল উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার মৃত আউয়াল হাওলাদারের ছেলে।

ওই মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র তরিকুল হাওলাদার জানায়, শনিবার বিকেল তিনটার দিকে ক্লাসে পড়ানোর সময় অন্য এক ছাত্রের সাথে কথা বলার অভিযোগে আমাকে আধা ঘন্টার মত দাড় করিয়ে রাখেন শিক্ষক (ছোট হুজুর) জিহাদুল ইসলাম। এসময় আমার প্রসাবের চাপ শুরু হলে টয়লেটে যাওয়ার কথা বলি। কিন্তু হুজুর আমাকে টয়লেটে যেতে না দিয়ে তার কাছে যেতে বলেন।

পেটানোর ভয়ে তার কাছে না যাওয়ায় দুইজন ছাত্রকে দিয়ে ধরে নিয়ে আমাকে পেটানো হয়। এরপর হুজুরে আমাকে কান ধরে দাড়িয়ে থাকতে বলেন। আমি তার কথামত কান ধরে দাড়িয়ে না থাকায় অন্য ছাত্রদের দিয়ে কান টান দেওয়ায় এবং কানধরে ওঠবস করায়। পরে ছাত্রের হাত থেকে ছুটে মাদ্রাসার বাইরে চলে যাই। এসময় আমাকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে পেটানো হয়। শনিবার বিকেল তিনটায় পায়ের সাথে কোমরে শিকল পরানো হয়।

সারারাত শিকলবন্ধী করে রাখার পর নির্যাতন সইতে না পেরে রোববার সকাল এগারটার দিকে শিকল ভেঙ্গে বাড়িতে পালিয়ে যেতে সক্ষম হই। ভুক্তভোগি ছাত্রের ভাই মাসুম হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ভাইকে নির্যাতনের বিষয়টি মাদ্রাসার পরিচালক দাদন মিয়া ও বড় হুজুর ইলিয়াস হোসাইনকে বলেছি।

তারা কোন বিচার না করায় অভিযুক্ত শিক্ষক সহ তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এঘটনার বিচার চাই। তবে ছাত্র তরিকুলকে মারধরের বিষয়টি অস্বীকার করলেও শিকলবন্ধী করে রাখার কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক জিহাদুল ইসলাম ও মাদ্রাসার বড় হুজুর ইলিয়াস হোসাইন।

এবিষয়ে জানতে মাদ্রাসার পরিচালক দাদন মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। এবিষয়ে গৌরনদী মডেল থানার নবাগত ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..