× Banner
সর্বশেষ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক মাদারীপুরে চলন্ত যাত্রীবাহী চলন্ত বাসে আগুন নিহত-১

পাবনায় ৪ প্রার্থীর ভোট বর্জন ও একটি কেন্দ্র স্থগিত

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

পাবনা সংবাদদাতাঃ জেলার সদর উপজেলা ও চাটমোহর উপজেলায় ৪ প্রার্থী ভোট বর্জন করেছেন । এছাড়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।

নির্বাচনে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের চার চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন- বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শামসুল আলম মঞ্জু মাস্টার (আনারস), স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন (চশমা) ও স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন (মোটরসাইকেল)। প্রার্থীরা মুঠোফোনে গণমাধ্যমকর্মীদের কাছে তাদের ভোট বর্জনের কথা নিশ্চিত করেন।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বিপ্লব কুমার গুন জানান, নৌকার পক্ষে ভোট কাটার চেষ্টা ও জোর করে নৌকা প্রতীকে সিল মারার চেষ্টার অভিযোগ সকাল ১০টা থেকে ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে। খুব শিগগির ভোটগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..