× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মধুখালী প্রতিনিধি

পানি জমে থাকায় বিদ্যালয়ের মাঠ অচল

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি স্কুল থেকে নিচু যার কারনে বৃস্টি হলেই মাঠে পানি জমে থাকে। আর পানি জমে থাকার কারণে মাঠটি বর্তমানে অচল রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা ওই মাঠে নিয়মিত শরীরচর্চাসহ খেলাধুলা করতে পারছে না।

জানা গেছে, ১৮৩৩ সালে ৩৩ শতাংশ ভূমিতে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ৫ জন শিক্ষক রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছে ৬৬ জন। দুই শিফটে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, মাঠে পানি জমে থাকায় তারা খেলাধুলা করতে পারছে না। এছাড়া স্কুলে যাতায়াতের কাদা হওয়ায় কাদা মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। এতে তাদের খুবই দুর্ভোগ পোহাতে হয়। তাই বিদ্যালয়ের খেলার মাঠটিতে দ্রুত মাটি ভরাট সহ স্কুল বাউন্ডারী, স্কুলে যাতায়াতের রাস্তা এবং দো-তালা ভবন নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পঞ্চানন কুমার দাস বলেন, ‘সরকারি বরাদ্দের জন্য আমরা আবেদন করেছি। বরাদ্দ পেলে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করা হবে।’ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম মজুমদার বলেন, ‘খেলার মাঠটিতে মাটি ভরাটের জন্য চলতি বছরে আবেদন করেছি। এছাড়া স্কুলের মাটি ভরাটের পাশাপাশি স্কুল বাউন্ডারী, স্কুলে যাতায়াতের রাস্তা এবং দো-তালা ভবন অতি জরুরী বলে তিনি তার শিক্ষকতা জীবনে শেষ আসা ব্যক্ত করেন।

তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিকট আবেদন দ্রুত বিদ্যালয়ের মাঠটিতে মাটি ভরাটের ব্যবস্থা করা সহ
প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য শিক্ষার্থীরা দাবী জানান।

পাশাপাশি অভিভাবকরা জানান স্কুলের শ্রী বৃদ্ধি ভালো না থাকার কারনে ও গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কম থাকায় স্কুলে ছাত্র-ছাত্রী কম। তাদের দাবী স্কুলের
সকল সমস্যা সমাধান করলে স্কুলের ছাত্র-ছাত্রী বাড়বে বলে আশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..