× Banner
সর্বশেষ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

মাদারীপুর লঞ্চঘাট যাত্রী শেডের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ মাদারীপুর স্থানীয় লঞ্চঘাটের বুধবার বেলা ১০টায় যাত্রীদের সুবিধার্থে যাত্রী অপেক্ষমান শেডের শুভ উদ্বোধন করেছেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

এ সময় নৌ-মন্ত্রী জনাব শাজাহান খান বলেন, মাদারীপুর নদী পথে যাত্রী সুবিধার্থেই এ ব্যবস্থা করা হয়েছে এবং লঞ্চঘাটের পাশে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা করা হবে। এসময় তিনি লঞ্চঘাট যাত্রী অপেক্ষমান শেডের বসেন এবং নৌ-পথে যাত্রীদের দুর্ভোগ কমিয়ে আনার কথা বলেন।

এছাড়াও এসময় মাননীয় নৌ পরিবহন মন্ত্রী লঞ্চঘাট সংলগ্ন ওয়াকওয়ের নির্মাণ কাজ এর জন্য স্থান পরিদর্শন ও পরিকল্পনা বাস্তবায়ন করেন। ওয়াকওয়ের নির্মাণ কাজের স্থান পরিদর্শনকালে মন্ত্রী মহোদয়ের সাথে বিআইডব্লিউটিএর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক- বাবর আলী মীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- শফিউর রহমান, সহকারী পুলিশ সুপার-আনসারউদ্দিনসহ বিভিন্ন সরকারী বেসকারী কর্মকর্তাগণ।


এ ক্যটাগরির আরো খবর..