× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পানি খেলে কীভাবে ওজন কমে?

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: সকালে  নাশতা করার ২৫ থেকে ৩০ মিনিট আগে যদি নিয়মিত ৫০০ এমএল পানি পান করা যায়, তাহলে সহজেই ওজন কমানো যায়, বিশেষজ্ঞরা বলেছেন। এ ছাড়া দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার আগে যদি পানি খেয়ে নেওয়া যায়, তাহলে ওজন অনেকটা কমানো সম্ভব।

পানি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। খাওয়ার আগে পানি পান করলে শরীর কম ক্যালোরি গ্রহণ করে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে কীভাবে পানি ওজন কমাতে সাহায্য করে।

  • পানি ক্ষুধা কমায়। যখন আপনি খাবার খাওয়ার ২৫ থেকে ৩০ মিনিট আগে এক বোতল পানি পান করবেন, বিশেষ করে ভারী খাবার খাওয়ার আগে তখন খাবার গ্রহণের পরিমাণ কমে যায়। ফলে শরীর কম ক্যালোরি গ্রহণ করে।
  • ওজন কমাতে চাইলে আপনার দ্বিতীয় লক্ষ্য হলো, ক্যালোরি-সমৃদ্ধ পানীয় এড়িয়ে যাওয়া। কোমল পানীয় বা সোডা এড়িয়ে যান। এর বদলে পর্যাপ্ত পানি পান করুন। এ ছাড়া কফি বাদ দিন, চিনি আছে এমন পানীয়গুলোও বাদ দিন। এগুলোর বদলে বেশ করে পানি পান করুন।
  • ব্যায়াম করার আগে ও পরে পানি পান করুন। এতে শরীর ভালোভাবে আর্দ্র থাকে। এটি শরীরের জন্য ভালো।
  • ওজন কমাতে চাইলে দিনে অন্তত ১০ গ্লাসের বেশি পানি পান করুন।

ঘাম কেমন হচ্ছে সেদিকে খেয়াল রাখুন। যদি দেখেন ঘাম বেশি হচ্ছে, তখন আবারও পানি পান করুন।


এ ক্যটাগরির আরো খবর..