× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

পাথরঘাটায় ২ প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ১৪

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, ওই গ্রামের আলী আকবর মোল্লা, জসিম উদ্দিন, তরিকুল ইসলাম, মিরাজ হোসেন, দুলাল মিয়া, নিজাম উদ্দিন, বেল্লাল মিয়া, ইদ্রিস মিয়া, ছগির হোসেন, রাজা মিয়া, আক্কেল আলী, আ. জলিল খলিফা, নান্না মিয়া ও মো. সুলতান মিয়া। এদের মধ্যে আক্কেল আলী, আলী আকবর মোল্লা, তরিকুল ইসলাম ও রাজা মিয়ার অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ইউনিয়নের ৭ ওয়ার্ডের সদস্য প্রার্থী কবির মোল্লা উঠান বৈঠক শেষে কর্মীদের নিয়ে খাওয়া-দাওয়া করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তার প্রতিদ্বন্দ্বী মো. ছগির মিয়ার কর্মীদের নিয়ে সেখানে হামলা করেন। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে কবির মোল্লার ১২ জন ও ছগির মিয়ার ২ কর্মী আহত হন।

রাত ১২টার দিকে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে রাতেই ১০ জনকে বরিশালে পাঠানো হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক  বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।


এ ক্যটাগরির আরো খবর..