× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

নোয়াখালী প্রতিনিধি 

পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

Dutta
হালনাগাদ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
noakhali

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো.জিসান (৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২) ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানায়, নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে ছিল। একই বাড়ির তাদের পাশাপাশি ঘর। সকালে তারা মক্তব্যে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্ত তারা মক্তব্যে না গিয়ে সকাল সোয়া ৭টার দিকে দিকে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে উঠে। ওই সময় মসজিদের পাশ ঘেষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে শিশু গুরুত্বর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেছে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..