× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পাটকেলঘাটায় পাট পঁচানো নিয়ে বিড়ম্বনায় চাষীরা

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় পাট পঁচানো নিয়ে প্রয়োজনীয় পানির সংকটে পড়েছেন স্থানীয় চাষীরা। যৎসামান্য বৃষ্টি হলেও খানা খন্দে পর্যাপ্ত পরিমাণ পানি জমে না থাকায় অনেকে শুকনো স্থানে জমাট করে রেখেছেন। থানার দাদপুর মেলেকবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পাট চাষী আব্দুল আহাদ জানান, বিগত দিনের তুলনায় এবছর বৃষ্টির চাপ তুলনামুলক কম। যৎসামান্য খানা খন্দে পানি জমলেও তাতে পাট পচানো সম্ভব হচ্ছে না।

এমন অভিযোগ করেন কয়েকজন পাটচাষী। যদিও গত ২/৩ দিন মোটামুটি বৃষ্টিপাতের প্রভাব রয়েছে। কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা জানান, জলবায়ু,আবহাওয়া পরিবর্তনের কারণে, সময়ে বৃষ্টি নাই অসময়ে বৃষ্টি। যে কারণে পাট কেটে জাগ দেওয়ার মুহুর্তে প্রয়োজনীয় পানির সংকটে পড়েছে কৃষকরা। রাঢ়ীপাড়া গ্রামের নুর আলী গাজী জানান, প্রতিবার বৃষ্টির পানি আর বন্যার পানির সাথে কপোতাক্ষের উপচে পড়া পানিতে শত শত গ্রাম প্লাবিত হয়। কিন্তু এ বছর কপোতাক্ষের বেড়ি বাধের মাটি দিয়ে নদের দু’পাশ বেধে দেওয়ায় এবং কপোতাক্ষের বুকে জোয়ার চলাচল করায় খুব একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তাছাড়া এবছর বৃষ্টির হার খুবই নগন্য।


এ ক্যটাগরির আরো খবর..