× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

পাটকেলঘাটায় ওয়ার্কাস পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি  ॥  বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জননেতা রাশেদ খান মেনন এমপি’র আগমন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় তালা উপজেলার কুমিরা নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আহবানকারী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ আগামী ২৮ তারিখে জনসভাকে সফল করতে উপস্থিত করতে উপস্থিত সাংবাদিকদের কাছে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন।

তিনি সমাজ বদলের রাজনীতিতে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, ঘুষ, দুর্নিতি, বৈষম্য রুখে দেয়ার কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন দাবি সমুহের মধ্যে কপোতাক্ষ নদ খননের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা, পাখি মারা বিলে টিআর এম প্রকল্পে জমির মালিকদের ক্ষতিপুরণের টাকা পরিশোধ করা, বেতনা ও শালতা নদীকে পরিকল্পিতভাবে খনন করার দাবি তুলে ধরেন।

এছাড়া তিনি পাটকেলঘাটাকে উপজেলায় রুপান্তর, মৌসুমি ফল ও সবজি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, ক্ষেত মজুরদের অধিকার নিশ্চিতকরণ, পল্লী রেশনিং চালু করা সহ সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..