পাটকেলঘাটায় অশ্লীল ভিডিওতে বিপথগামী যুব সমাজ

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা সহ তালা উপজেলার সর্বত্র প্রায় মোবাইল লোডিং প্রদত্ত সকল কম্পিউটার ও অধিকাংশ যুবক, যুবতী, স্কুল কলেজ পড়–য়া ছাত্র এমনকি ছাত্রীদের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও রয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সভ্য সমাজের ব্যক্তিগণ।

খোজ নিয়ে জানা যায়, প্রতিনিয়ত ছায়াছবি, গান ও অন্যান্য বিষয় মোবাইলে লোড দিতে এসকল দোকানগুলোতে উপচে পড়া ভিড় জমে। দেখা যায়, অধিকাংশ প্রাইমারী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া সকল ছাত্র-ছাত্রী মোবাইল ব্যবহৃত। আশ্চর্যের বিষয় হলো এসকল ছাত্র-ছাত্রী, যুবক যখন ফোন ব্যবহার করে তখন মোবাইল ফোনটি কতটুকু তার জন্য প্রয়োজনীয় তা একবারও ভেবে দেখেন না আমাদের অভিভাবকগণ। উপহার সামগ্রীর তালিকায় তারা শিক্ষানীয় যন্ত্রপাতির বদৌলতে তুলে দিচ্ছেন মোবাইল ফোনের মতো অশুভ জিনিস। ফলোশ্রুতিতে দিনে দিনে তারা ভ্রান্ত পথে পাড়ি জমাচ্ছে। এসকল অশ্লীল ভিডিওর ডিজিটাল সুফলে অপ্রাপ্ত বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে সমাজে অসামাজিক কার্যকলাপ।

প্রতিনিয়ত কোথাও না কোথাও অসংখ্য যৌন হয়রানি ক্রমাগত বেড়েই চলেছে। বৃদ্ধি পেয়েছে সন্তান সমতুল্য শিশুদের সাথেও যৌন হয়রানির মতো ঘটনা। খবরের পাতা খুললেই যেন প্রতিনিয়ত চোখে পড়ছে ধর্ষণ, যৌন হয়রানি আর শ্লীলতাহানির খবরাখবর। লোক লজ্জার মাথা খেয়ে এ সকল অপকর্ম করতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করছে না আমাদের সমাজের জ্ঞানবান থেকে শুরু করে মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজ। এসকল ভিডিও দেখে নানা অপকর্মে জড়িয়ে স্কুল কলেজের ছেলে-মেয়েরা কখনও দু’জনার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে, আবারও কখনও বিয়ের দাবিতে অনশন ধর্মঘট, কখনও উপায়ন্তর না পেয়ে আতœহত্যার পথ বেছে নেয়ার মতো দুঃসাহসিক ঘটনার জন্ম দিচ্ছে। আমরা একবারও কি ভেবে দেখেছি কোথায় যাচ্ছে আমাদের যুব সমাজ। আদরের সন্তানটিকে পাঠিয়ে দিচ্ছি দোকানে গিয়ে মোবাইল ফোনটি লোড করার জন্য। ভূলক্রমে হলেও ঐ দোকানী অশ্লীল ভিডিও তুলে দিচ্ছে। আবারও কখনও নিরাপদ মনে করে বাসা বাড়িতে ফোনটি রাখলে সন্তান সহ আপনজন মনের অজান্তে ঐ ভিডিওটি দেখে ফেলছে। হারিয়ে ফেলছে পিতা-মাতা ও অতি আপনজনের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসার মতো মন। তাই এসকল উঠতি বয়সের ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, যুবকদের এখনই ফেরানো প্রয়োজন। তাই মাসে দু’একবার হলেও প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও ভ্রাম্যমান অভিযান চালানো হয় তবে কিছুটা হলেও বিপথগামীর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পাটকেলঘাটাবাসী সহ সচেতন মহল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।