× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পাটকেলঘাটার পারকুমিরা বধ্যভুমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  ২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে পাটকেলঘাটার পারকুমিরা বধ্যভুমিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের। শনিবার সকালে বধ্যভুমি সংরক্ষন কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে পারকুমিরা বধ্যভুমিতে গন কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামে সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেনের পরিচালনায় উপস্থিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মোজাফ্ফর রহমান, কামরুজ্জামান লিপু, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুস সামাদ, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক রফিকুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক সরদার আলাউদ্দীন, প্রধান শিক্ষক বাবলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীন, আ’লীগ নেতা শেখ টিপু সুলতান, আনছার আলী, মফিদুল ইসলাম, মাহবুব হোসেন মিন্ট, মাহফুজুর রহমান মধু, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আবু হোসেন, ছাত্রলীগ নেতা রিপন হোসাইন, সহ স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ সহ মুক্তিযোদ্ধা স্বপক্ষের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনী সার্চ লাইটের নামে নির্বিচারে গনহত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং সরকারী ভাবে গনহত্যা দিবস পালনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ১৯৭১ সালে ২৩ এপ্রিল পাকবাহিনী পাটকেলঘাটায় পারকুমিরা গ্রামে ৭৯ জন নিরস্ত্র সাধারন গ্রামবাসীকে হত্যা করে। সেখানে তাদের গনকবর দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..