× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ রোডের বেহাল দশা,দেখার কেউ নেই

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পল্লীবিদ্যুৎ রোড। প্রতিদিন এই রোড দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত।

এছাড়া এই রোডেই বসবাস করেন হেভিওয়েট নেতা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম সহ স্বনাম ধন্য ব্যক্তিগণ। সামান্য একটু বৃষ্টির পানিতেই পুরো রাস্তা তলিয়ে যায়। তারপরও প্রয়োজনের তাগিদে পানির উপর দিয়ে যাতায়াত করতে হয় সকলের।

সরেজমিনে সাইকেল যোগে যাতায়াত কালে কুমিরা গ্রামের আব্দুল আজিজ কে পানির উপর পড়ে যেতে দেখা যায়।

ইট বসানো থাকলেও জলাবদ্ধতার কারণে উচু নিচু বড় বড় গর্তে পড়ে কোথায় যেতে হয় তা নিশানা করতে পারেন না বলে জানান কয়েকজন পথচারী। জলাবদ্ধতার অন্যতম কারণ দেখা যায়, রাস্তার দু’ধারে অপরিকল্পিতভাবে গড়ে তোলা পাকা বিল্ডিং।

একেবারেই রাস্তার তীর ঘেষে গড়ে তোলা এসকল বিল্ডিং এর সামনে রাখা হয়নি ড্রেনেজ ব্যবস্থা। ফলে একটু বৃষ্টির পানি পড়লেই পুরো রাস্তা তলিয়ে গেলেও কারও নেই কোনো মাথা ব্যথা। এছাড়া উচু বিল্ডিংয়ের মালিকরা ছাদের পাইপ লাইনের ব্যবস্থা একেবারে রাস্তার উপর রাখায় সমস্থ ময়লা দূগর্ন্ধ, দূষিত পানি এবং বাড়ির আবর্জনা রাস্তায় জমাট বাধে।

পচা গন্ধে পথচারীরা নাকে কাপড় দিয়ে যাতায়াত করেন। সরুলিয়া ইউনিয়নের বাসিন্দা নাজমুল হক জানান, দীর্ঘদিনের এই অবস্থা সৃষ্টি হলেও আজ পর্যন্ত কেউই সংস্কারের চেষ্টা করেন না।

পত্রপত্রিকায় লেখালেখিতেও কোনো ফল আজও পাওয়া যায়নি। পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ হাদিউজ্জামান জানান, পাটকেলঘাটার এই গুরুত্বপূর্ন অবহেলিত সড়কটি সংস্কার অতীব জরুরি। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে হাজারো মানুষের যাতায়াতে নানা দুর্ভোগের স্বীকার হতে হয়। অতিদ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের ব্যবস্থা নিতে আহবান জানিয়েছে পাটকেলঘাটাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..