× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পাটকেলঘাটার কুমিরা ইউপিতে ঝরে পড়া শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের ঝরে পড়া শিশুদের নিয়ে পরিচালিত এবিএল স্কুলের বাচ্চাদের মাঝে ‘‘বৃক্ষ বনায়ন আমাদের উন্নয়ন’’ শ্লোগান নিয়ে ব্যক্তি উদ্যোগে গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা উচ্চ ফলনশীল জাম ও হাইব্রিড কাঁঠালের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার এরফান আলী, ইউপি সচিব খালিদ হোসেন, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল গণি, মোস্তাফিজুর রহমান বাবু, মনোরঞ্জন দফাদার প্রমুখ। কুমিরা ইউনিয়নে প্রতিষ্ঠিত ৬ টি এবিএল স্কুলের শিশু ও অভিভাবকদের মধ্যে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার ব্যক্তি উদ্যোগে গাছের চারা বিতরণে মহতী উদ্যোগ বলে মতামত ব্যক্ত করেন রাঢ়ীপাড়া এবিএল স্কুলের শিক্ষিকা খাদিজা আক্তার মিরা।


এ ক্যটাগরির আরো খবর..