× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

পাটকেলঘাটার অলিগোলি ছেয়ে গেছে অশ্লীল, কূরুচিপূর্ণ হারবাল বিজ্ঞাপনে

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :
কূরুচিপূর্ণ অশ্লীল হারবাল বিজ্ঞাপনে ছেয়ে গেছে পাটকেলঘাটার অলিগোলি। আর এর প্রভাব পড়ছে উঠতি বয়সের তরুণ তরুণী আর স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর। বিষয়টি নিয়ে স্কুল কলেজে যাতায়াতের পথে অশ্লীল হারবাল বিজ্ঞাপন দেখে এ্যানালাইসিস করতে শোনা গেলেও প্রতিকার না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সমাজের সচেতন ও বিবেকবান ব্যক্তিগণ।
তারা বলেন, কুরুচিপূূর্ণ অশ্লীল বিজ্ঞাপনের ছড়াছড়িতে আমাদের তরুণ সমাজ ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্কুল কলেজে এমনকি হাটবাজারেও হারবাল বিজ্ঞাপনের বিষয় নিয়ে তর্ক বিতর্কের ঝড় তোলে তরুণ সমাজ। যা বিপথগামী করতে জালের মতো বিস্তার করে চলেছে বিজ্ঞাপণদাতাগণ। সরেজমিনে দেখা যায়, পাটকেলঘাটার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এবং ওভারব্রীজের নিচ দিয়ে যাতায়াতের পথে দেয়ালে এমনকি গাছের মাথায়ও সাইনবোর্ড, বিলবোর্ড করে ঝুলিয়ে রেখেছে হারবাল বিজ্ঞাপন। শুধু তাই নয় লোক ঠকানো হারবাল বিজ্ঞাপনের সাথে কুরুচিপূর্ন অশ্লীল ছবিও ব্যবহার করা হয়। এমনকি এতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বিবেকবান মানুষকে অনায়াসেই ভাবিয়ে তোলে। কয়েকজন অভিভাবক জানান, হারবাল বিজ্ঞাপনের মাধ্যমে তাদের কামাই হোক আর না হোক আমাদের সন্তানদের যে বিপদগামী করে যাচ্ছে তাতে সন্দেহের অবকাশ রাখে না। পাটকেলঘাটা সদরের একজন হারবাল চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রচারেই প্রসার থাকায় আমরা বিজ্ঞাপনের দিকে বেশি ঝুকে থাকি। কার্যকারিতা সম্পর্কে জানান, সবই যে ধান্দা তা নই। কিছুটা হলেও এতে উপকার পাওয়া যায়।
অশ্লীল হারবাল বিজ্ঞাপন নিয়ে কুমিরা গ্রামের আমিনুর রহমান জানান, পেটের দায়ে তারা এপথে নামলেও অন্তত তরুণ সমাজের কথা মাথায় রেখে ভাষা ব্যবহার এবং অশ্লীল ছবি ব্যবহারের প্রতি সতর্ক হওয়া উচিত। অতিদ্রুত এসকল অশ্লীল, কুরুচিপূর্ণ হারবাল বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন পাটকেলঘাটার সচেতন মহল।


এ ক্যটাগরির আরো খবর..