× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

ডেস্ক রিপোর্টার

পাকিস্তান ম্যাচের আগে মায়ের সাথে দেখা করতে চান বুমরাহ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
bumrah

শনিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ব্লকবাস্টার ম্যাচের আগে মায়ের সাথে দেখা করার কথা জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ।
আহমেদাবাদে ঘরের মাঠে ১ লাখ ৩২ হাজার ধারনক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বুমরাহ। কিন্তু ২৯ বছর বয়সী বুমরাহর কাছে সবকিছুর আগে পরিবার।

বুধবার আফগানিস্তানের বিপক্ষে ভারতের ৮ উইকেটের জয়ের ম্যাচটিতে ৩৯ রানে ৪ উইকেট দখল করেছেন এই পেসার। ম্যাচ শেষে বুমরাহ বলেছেন, ‘বাড়ি থেকে অনেকদিন দুরে আছি। নিজ শহরে খেলতে গিয়ে মায়ের সাথে দেখা করতে পারলে অনেক খুশী হতাম। আমি মাকে দেখতে চাই, এখন আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ।’ মাত্র পাঁচ বছর বয়সে বাবার আকস্মিক মৃত্যুর পর স্কুল অধ্যক্ষ মা দালজিতের কাছেই বড় হয়েছেন বুমরাহ।

মায়ের সাথে দেখা করার পর পাকিস্তান ম্যাচ নিয়ে মনোনিবেশ করতে চান। এই মাঠে এখনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি বুমরাহর। যদিও আইপিএল’এ গুজরাটের হোম ভেন্যু হিসেবে এই মাঠের সাথে ভালই পরিচয় আছে তার। এ সম্পর্কে বুমরাহ বলেছেন, ‘এখানে আমার ওয়ানডে খেলা হয়নি, তবে টেস্ট ম্যাচ খেলেছি। এখানকার পরিবেশ নিয়ে ভাবতে পারছিনা। আমি নিশ্চিত পুরো স্টেডিয়াম ঐদিন ভরে যাবে। এ কারনে এখানে খেলার আবহই পাল্টে যাবে। আশা করছি দর্শকদের ভাল কিছু উপহার দিতে পারবো।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর গতকাল বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। অন্যদিকে দুই ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি আফগানরা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের পর টানা দ্বিতীয় হারে তারা ১০ দলের মধ্যে টেবিলের তলানিতে রয়েছে।  লেগ স্পিনার রশীদ খান একমাত্র বোলার হিসেবে কাল ভারতের দুই উইকেট দখল করেছেন। ১৫তম ওভারে তিনি যখন বোলিংয়ে আসেন তখন ভারত বিনা উইকেটে ১২৫ রান করে ফেলেছিল।

আফগান কোচ জনাথন ট্রট বলেছেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর অবশ্যই আজকের ম্যাচ নিয়ে ভাবা উচিৎ। একজন অধিনায়কের হাতে অনেক কিছু নির্ভর করে। যত দ্রুত সম্ভব রশীদকে আক্রমনে আনা উচিৎ ছিল। এই বিষয়গুলোর দিকে আমাদের আরো বেশী মনোযোগী হতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..