× Banner
সর্বশেষ
আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে একসাথে ভূমিকম্প

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: রিখটার স্কেলে এর মাত্রা  ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে শুক্রবার মধ্যরাতে। ছিল বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। প্রাথমিকভাবে ৩০ জন আহতের খবর পাওয়া গেলেও এখনো পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। শুক্রবার রাত ১২টা ৪৪ মিনিটে এটি আঘাত হানে। এর ফলে  পাকিস্তানের পেশওয়ার, লাহোর, ইসলামাবাগ, আফগানিস্তানের কাবুলে কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, ভারতের চন্ডিগড়, শ্রীনগর, জয়পুর, দিল্লি ও রাজধানীর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, নয়া দিল্লিতি কিছু আতঙ্কিত লোকজনকে বাড়িঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর এখনো পাননি।

তাৎক্ষনিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, পাকিস্তানের পেশওয়ারে গৃহধসে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান হামিদ নওয়াজ জানান, তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা করছেন। ভূমিকম্পের কারণে পেশওয়ারে কয়েকটি পুরোনো বাড়ির দেয়াল ধসে গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..