× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তানে সুন্নি-শিয়া দ্বন্দ্ব চরমে, কমপক্ষে ১৮ জন নিহত ও ৩০ জন আহত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
পাকিস্তানে সুন্নি-শিয়া দ্বন্দ্ব

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার (কেপি) কুররম জেলায় সুন্নি-শিয়া দ্বন্দ্ব বেড়েই চলেছে। গত বৃহস্পতিবারের ২০০ যানবাহনের বহরে হামলার জেরে শনিবার ফের সংঘর্ষ হয়েছে দুই গ্রুপের মধ্যে। এতে কমপক্ষে ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে কুররমের ঘনবসতিপূর্ণ বাগান এলাকায় ৪৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছিলেন। এই হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও বিভিন্ন রাজনৈতিক দল।

কুররমের ডেপুটি কমিশনার (ডিসি) জাভেদুল্লাহ মেহসুদ জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে একযোগে কাজ করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। শনিবার কুররমের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তান পিপলস পার্টির সাবেক সংসদ সদস্য সাজিদ হুসাইন তুরি বলেছেন, ওই বৈঠকে কেপি পুলিশের মহাপরিদর্শক (আইজি) আখতার হায়াত খান, মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরি ও সরকারি মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, বহরের চারপাশ থেকে হামলা চালানো হয়। ১৪ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ চলেছে। কুররমের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কায়সার আব্বাস বলেছেন, আহতদের মধ্যে নয়জনকে গুরুতর অবস্থায় বিমান অ্যাম্বুলেন্সে পেশোয়ারে স্থানান্তর করা হবে। নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন শিশু।

এদিকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কুররমে মোবাইল সিগন্যাল বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত বলেও মন্তব্য করেন তিনি।

আফগান সীমান্তসংলগ্ন এলাকা কুররম ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সহিংসতা ও ভূমি বিরোধে জর্জরিত। বর্তমান সংঘর্ষে স্থানীয় গোষ্ঠীগুলোর ভূমি বিরোধকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..