পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় মঙ্গলবার একটি বোমা বিস্ফোরণে দু’জন নিহত ও আটজন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
খুজদার পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট ফাহাদ খোসা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার খুজদার বাজার এলাকায় এক ব্যবসায়ীকে বহনকারি একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি আরো জানান, পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত কোন গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।




