× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

পাকিস্তানের প্রধান কোচ হলেন ব্র্যাডবার্ন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০২৩
bradburn

নিউজিল্যান্ডের  সাবেক খেলোয়াড় গ্রান্ট  ব্র্যাডবার্নকে  আগামী দুই বছরের জন্য পুরষ ক্রিকেট দলের প্রধান  কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।  এর আগে  তিনি  দুই বছর অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করেছেন।

নিউজিল্যান্ডের হয়ে ৭টি টেস্ট এবং ১১টি ওয়ানডে খেলা ৫৬ বছর বয়সী ব্র্যাডবার্ন গত মার্চে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া মিকি আর্থারের অধীনে কাজ করবেন তিনি। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ আগামী দুই বছরের জন্য পাকিস্তানের দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ব্র্যাডবার্নকে।’ গত ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হওয়া পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হয়েছেন ব্র্যাডবার্ন।

গত মার্চে শারজাহতে একটি টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান আবদুর রেহমান। গত এপ্রিল ও মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টি সীমিত ওভারের ম্যাচে কোচিংয়ের দায়িত্ব পালন করেন ব্র্যাডবার্ন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসাবেও দায়িত্ব পালন করেন ব্র্যাডবার্ন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘প্রধান কোচ হিসেবে পাকিস্তানের মতো প্রতিভাবান ও দক্ষতাসম্পন্ন দলের সাথে কাজ করা আমার জন্য অনেক সম্মানের।’

তিনি আরও বলেন, ‘ম্যাচ খেলা, দায়িত্ব সর্ম্পকে স্বচ্ছতা ও জয়ের সংস্কৃতি তৈরিতে নিউজিল্যান্ড সিরিজটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’ আগামী জুলাইয়ে শ্রীলংকার মাটিতে দুই ম্যচের টেস্ট সিরিজটি হবে প্রধান কোচ হিসেবে  ব্র্যাডবার্নের প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ ও অক্টোবরে বিশকাপ রয়েছে। দুই বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এন্ড্রু পুটিক।


এ ক্যটাগরির আরো খবর..