× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন নামে এক যুবক খুন

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
যুবক খুন

বেনাপোলের পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক খুন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাকে প্রতিপক্ষরা বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে আনিছুরের দোকানের সামনে হামলা ও নির্মমভাবে পিটিয়ে আহতবস্থায় ফেলে রেখেগেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। শনিবার (১০ মে-২০২৫) বেলা ১২টার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে সে স্ত্রী ও ১ মেয়ে সন্তান রেখেগেছে।
নিহত সুমন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর পূর্বে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখে সুমন হোসেন। উভয়েই বিএনপি কর্মী হওয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতিমধ্যে তাদের বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে সোজাসাফটা জানিয়ে দেই। অবশেষে শুক্রবার (৯মে-২০২৫) বিকেল ৬টার সময় মশিয়ার গংদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের তাগিদ দেই। একপর্যায়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শেষে সুমন চলে আসে এবং গ্রাম্য বাজার‘ আনিছুরের দোকানে এসে বসে। কিছুক্ষণ পর প্রতিপক্ষ মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের ছেলেরা এসে আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র লাঠিসোটা ও ইট দিয়ে তার উপর অতর্কিত হামলা ও শারিরিক নির্যাতন চালায় তারা।
একপর্যায়ে মৃত ভেবে তাকে ফেলে রেখেগেলে গ্রামবাসী উদ্ধার করে এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারনে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে রেফার্ড করা হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টার সময় মায়ার দুনিয়া ছেড়ে শেষ নিশ্বাশ ত্যাগ করে সুমন।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া। তিনি জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামী আটক করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..