× Banner
সর্বশেষ
সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কারের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত ১৩ কিলোমিটার প্রধান সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরোপয়েন্টে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, ইমদাদুল হক ও কৃষ্ণ রায়, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, বাস মালিক সমিতির শেখ জাহিদুল ইসলাম, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের শেখ মিথুন মধু, শ্রমিক নেতা আব্দুল জব্বার বাবলু, দিপঙ্কর মন্ডল ও ইদ্রিস আলী। মানববন্ধনে বক্তরা ঈদের আগেই কপিলমুনি-পাইকগাছা সড়ক সংস্কারের দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..