× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পাইকগাছায় ১৪৮টি মণ্ডপে শারদীয়া দূর্গাপূজা উদযাপিত হবে

admin
হালনাগাদ: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা ॥
এ বছর পাইকগাছা উপজেলায় ১৪৮টি মণ্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছার পূজা মণ্ডপগুলিতে ব্যাপক প্রস্ততি চলছে। মন্দির গুলিতে প্রতিমা তৈরীর কারিগররা দিনরাত কাজ করছে। প্রতিমা তৈরীর মাটির কাজ প্রায় শেষ হয়েছে, কোথাও কোথাও রঙের কাজ চলছে। হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বইতে শুরু করেছে।

সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ১৪৮টি মন্দির ও মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৪৮টি মন্দির ও মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। এর মধ্যে পৌরসভা ৭টি, হরিঢালী ২০টি, কপিলমুনি ১৯টি, লতা ১৩টি, দেলুটি ১৩টি, সোলাদানা ১০টি, লস্কর ১৭টি, গদাইপুর ৫টি, রাড়–লী ২০টি, চাঁদখালী ১২টি ও গড়াইখালী ইউনিয়নে ১২টি পূজা মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। ১৪ অক্টোবর পঞ্চমীর মধ্যদিয়ে দূর্গাদেবীর বোধন অনুষ্ঠনের মধ্যদিয়ে পূজা শুরু হবে। ১৯ অক্টোবর শুক্রবার বিজয়াদশমী পূজার মধ্যদিয়ে শারদীয়া দূর্গাপুজা শেষ হবে।

এ ব্যাপারে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু জানান, পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তাছাড়া সকল পূজা মন্দিরে সভাপতি ও সম্পাদক নিয়ে মতবিনিময় সভার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শারদীয়া দূর্গা উৎসব সু-শৃংখল ও আনন্দ ঘণ পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করাহবে। বিশ্ব জননী পূজায় বাঙালি হিন্দুর হৃদয়কে প্রসারিত করে। সকল ধর্ম-বর্ণের মানুষ ও সকল দেশের মানুষকে আপন করে নিতে শিখিয়ে উৎসবকে সাব্বজনীন উৎসবে পরিণত করে।


এ ক্যটাগরির আরো খবর..