× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেক্স

পাইকগাছায় ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
পাইকগাছায় ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা

ইমদাদুল হক,পাইকগাছা, খুলনা।। পাইকগাছায় সুখেন্দ্রনাথ সরদার (সুখেন) (৪০) নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ মার্চ) রাত ৮টার দিকে পাইকগাছা উপজেলার লস্কর ইউপির খড়িয়া ভড়েঙ্গার চকে এ ঘটনা ঘটেছে। নিহত সুখেন মৃত গোষ্ট বিহারী সরদারের ছোট ছেলে।

জানা গেছে, সুখেন রাত ৮ টার দিকে তার বাড়ির পাশে থাকা নিজ মৎস্য ঘেরে যান। এরপর কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ঘেরের পানিতে ফেলে দেয়। নিহতের লাশ দেখে ধারনা করা হচ্ছে, একাধিক ব্যাক্তি সুখেনের হাত পা চেপে ধরে মাটিতে ফেলে ছুরি দিয়ে বুকসহ বিভিন্ন স্থানে আঘাত করে।

পার্শবর্তী কয়েকজন ব্যাক্তি পাশের গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় রাস্তায় রক্ত দেখে পাশে লাইট মেরে ঘেরের মর্ধ্যে পানিতে সুখেনকে দেখতে পায়। গ্রামবাসিকে খবর দিলে লোকজন ছুটে আসে। তাকে পানি থেকে উদ্ধার করে রাতেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, সুখেন মাছ ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করলো তা এখনো জানা যায়নি বলে জানান তিনি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..