× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় ফার্মাসিস্ট ও পিয়ন দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনাঃ খুলনার পাইকগাছায় ১০টি ইউনিয়নে ৬টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে বছরের পর বছর মেডিকেল অফিসার না থাকায় চিকিৎসা সেবার কাজ চলছে উপ-সহকারী, ফার্মাসিস্ট ও পিয়ন দিয়ে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকার হতদরিদ্র মানুষ।

জানা যায়, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ৬টি উপ-স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রগুলো হলো, গদাইপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র, যা পাইকগাছা পৌর সদরে অবস্থিত। এছাড়া রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার ও কাটিপাড়া বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্র, কপিলমুনির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্র, গড়ইখালী উপ-স্বাস্থ্য কেন্দ্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন পিয়ন (এমএলএসএস) থাকার কথা থাকলেও এগুলো চলছে উপ-সহকারী, ফার্মাসিস্ট ও পিয়ন দিয়ে। এর মধ্যে গদাইপুর, আগড়ঘাটা ও গড়ইখালী উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে, একজন করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে। রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার ও কাটিপাড়া বাজার কেন্দ্র চলছে একজন করে ফার্মাসিস্ট দিয়ে।

এরমধ্যে বাঁকার ফার্মাসিস্ট থাকেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চাঁদখালী উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে একজন পিয়ন দিয়ে। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার সহ ৫জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র একজন করে কর্মচারী। এক্ষেত্রে ৬টি স্বাস্থ্য কেন্দ্রে ৬জন কর্মচারী চিকিৎসা সেবার দায়িত্ব পালন করছেন। ডাক্তারসহ জনবল সংকটের কারণে এলাকাবাসী স্ব-স্ব এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে সরেজমিনে এমনটি দেখা যায়। ফার্মাসিস্ট ও পিয়নরা ডাক্তারের ভূমিকায় থাকায় অপচিকিৎসার ভয়ে এলাকাবাসীর অত্র সেবা কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এদিকে, অবকাঠামো দিক দিয়ে পাকা ও আধুনিকায়ন হলেও কেন্দ্রের চারিপাশ নোংরা ও স্যাঁতসাঁতে অবস্থা বিরাজ করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার সুজন কুমার সরকার বলেন, জনবল সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..