× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পাইকগাছায় অস্ত্র ও মাদকসহ আটক ৩

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯

ইমদাদুল হক,, পাইকগাছা, খুলনা।।  পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পাইপগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক ২টি মামলা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে পৌরসভার শিববাটি ব্রিজ সংলগ্ন জনৈক মনিরুলের চায়ের দোকানের পাশ থেকে ২৫ গ্রাম গাঁজাসহ উপজেলার লক্ষীখোলা গ্রামের কবির সরদারের ছেলে রায়হান সরদার (২৪), একই এলাকার হামিদ মোল্ল্যার ছেলে নাজমুল মোল্ল্যা (২০) ও গোপালপুর গ্রামের দাউদ সরদারের ছেলে ইকরামুল হাসান ওরফে ইমন (২০) কে আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রায়হান জানায় তার ওস্তাদ পৌরসভার সরল গ্রামের মিজানুর রহমান ওরফে চোর মিজান এর ছেলে সাইদুল ইসলামের বাড়িতে অস্ত্র আছে। এরপর রাত সাড়ে নয়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সাইদুরের বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক সদৃশ পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। এ সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুল পালিয়ে যায়।

এলাকায় জনশ্রুত রয়েছে আটককৃত এবং পলাতক সাইদুল দীর্ঘদিন যাবত চুরি, ছিনতাই ও মাদক কেনা বেচাসহ বিভিন্ন অপরাধমুলক কার্যক্রম করছে বলে পুলিশ জানিয়েছে। ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কেনা বেচার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে শিববাটি ব্রিজ এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে রায়হান এর স্বীকারোক্তি মোতাবেক সাইদুরের বসত বাড়ি থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) মোঃ রহমত আলী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..