× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ফুটবল বিতরণ

খুলনার পাইকগাছায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক গঠনের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। এর অংশ হিসেবে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে।

 ১৫ জুন বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মোট ১৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসকল ফুটবল বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় আবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ করে দিতে হবে। এই ফুটবল বিতরণের মাধ্যমে মাঠ পর্যায়ে খুদে ফুটবলার তৈরিতে স্কুলগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস ও ভূধর চন্দ্র সানা, সদস্য জামিনুর রহমান রানা সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।

উপজেলা ক্রীড়া সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষকরা জানান, দীর্ঘদিন পর একসাথে সব বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী পৌঁছানোর এই প্রচেষ্টা তৃণমূল পর্যায়ে ফুটবল খেলাকে আরও বেগবান করবে।


এ ক্যটাগরির আরো খবর..