× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল

পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী এবং চট্রগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যার কে গুলি করে হত্যা চেষ্টা ঘটনার প্রতিবাদে উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

১৩ ডিসেম্বর শনিবার সকালে পুরাতন পরিবহন কাউন্টার থেকে প্রতিবাদ মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাইফুদ্দিন সুমন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা আমিনুর রহমান, ইব্রাহিম গাজী, আব্দুস সাত্তার মোড়ল, আনোয়ারুল কাদীর, আবুল বাশার বাচ্চু,  গোলজার আহমেদ, হাবিবুর রহমান, প্রভাষক সুজিত কুমার মন্ডল, নাজির আহমেদ,  যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, রাজীব নেওয়াজ, জামিলুর রহমান রানা, প্রভাষক মনিরুজ্জামান, শহিদুর রহমান, ফয়সাল রাশেদ সনি, ওবায়দুল্লাহ সরদার, খানজাহান আলী, মিল্টন ও ছাত্রনেতা আরিফুল ইসলাম। সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..