× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে সরকার -কৃষি মন্ত্রী ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে মান্দার ঐতিহ্যবাহী সতী পশুর হাট আবিরার দাবিতে লোহালিয়া নদীতে বগা সেতু, আগামী বছরের শুরুতেই কাজ শুরুর ঘোষণা বরিশালে মাদকের ভয়ংকর বিস্তার: শতাধিক মাদক ব্যবসায়ীর নাম ফাঁস! কালকিনিতে তিনদিনব্যপি ভূমি সেবা মেলার উদ্বোধন পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে আমাদের সহযোগিতা করার প্রত্যাশা চীফ হুইপের

ইমদাদুল হক, পাইকগাছা, (খুলনা)

পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

‎খুলনার পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার কংগ্রেস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)  সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামার বাড়ি অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৈৗহিদীন ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌরসভা সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল হুদা, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।
‎উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, রিপোটার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, কৃষক শংকর মণ্ডল প্রমুখ।
‎পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়। তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের কৃষক-কৃষানী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..