× Banner
সর্বশেষ
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা)

পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল 

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল 

তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে মানুষের পাশাপাশি হাঁসফাঁস করছে অন্যান্য প্রাণীও।
তীব্র দাবদাহে স্বস্তিতে নেই এসব প্রাণী। প্রচণ্ড গরমে বেশির ভাগ প্রাণী খুঁজছে একটু শীতল ছায়া। এমন এক দৃশ্যের দেখা মিলেছে খুলনার পাইকগাছাতে।
উপজেলার গড়ইখালী কলেজ খেয়াঘাট পার হয়ে গাংরখি যেতে বিল কুমখালি রাস্তায় পাশাপাশি দুইটি বট গাছ আছে। তীব্র দাবদাহে বিলের প্রাণীরা দুপুরে গাছের নিচে শীতল ছায়ায় বিশেষ করে গরু- মহিষের পাল ভীড় করছে। গাছের ছায়ায় মাথাটা গুঁজে দিয়ে শুয়ে- দাড়িয়ে আছে গরু, মহিষ, ভেড়া ও ছাগল। তাছাড়া আশেপাশের জলাধারে শরীর ডুবিয়ে জলকেলি করছে মহিষ। কুকুরকেও মাঝে মধ্যে পানিতে নামতে দেখা যাচ্ছে।
উপকূলের লবনাক্ত পাইকগাছায় যে সব বিলে বোরো, সবজি ও তরমুজ চাষ হয় না, সে বিল উন্মক্ত থাকে ও প্রচুর ঘাস জন্মে। এসব বিলে এলাকার গরু, মহিষ, ভেড়া, ছাগল উন্মক্ত চরে বেড়িয়ে ঘাস খায়। এ সব বিলের কোথাও কোন গাছপালা নেই। রাস্তার পাশে একটি দুটি বট গাছ দেখা যায়। দুপুরে প্রচণ্ড তাপ ও গরম থেকে বাঁচতে প্রাণীগুলো খুঁজছে এসব গাছের নিচে একটু শীতল ছায়া।


এ ক্যটাগরির আরো খবর..