× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শেখ সাদেকুজ্জামান, ইলিয়াস হোসেন, বিশ্বনাথ ভট্টাচার্য, সাংবাদিক এন ইসলাম সাগর, শ্যামাপদ মন্ডল, স্মিতা মন্ডল, মানিক ভদ্র, দেলোয়ার হোসেন,  কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন আরা, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যয় থেকে পৃথিবী কে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনা সহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান। একই সাথে উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..