× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি

ACP
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি

প্রকৃতিতে এখন চৈত্র মাস। বসন্তের বিদায়ঘণ্টা আর প্রখর গ্রীষ্মের আগমনের এই সন্ধিক্ষণে চারদিকে যখন তীব্র দাবদাহ থাকার কথা, তখন খুলনার পাইকগাছায় দেখা মিলল এক ভিন্ন রূপের।
চৈত্র মাসের শেষ দিকে এসে আজ সকালে ঘুম থেকে জেগে পাইকগাছাবাসী দেখল এক অচেনা প্রকৃতি—চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন, যেন পৌষের কনকনে শীতের সকাল ফিরে এসেছে। সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফুটতেই উপজেলার পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়ন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে।
দৃষ্টিসীমা এতটাই কমে গেছে যে, সামনের রাস্তাঘাট বা গাছপালা ঠিকমতো দেখা যাচ্ছিল না। সড়কে চলাচলকারী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। আশ্চর্যের বিষয় হলো, শুধু সকালেই নয়, গত কয়েক রাত থেকেই এলাকায় হালকা শীত অনুভূত হচ্ছে। চৈত্র মাসের শেষভাগে এসেও রাতে শরীরে পাতলা কাঁথা জড়াতে হচ্ছে সাধারণ মানুষকে।
রাতে ও ভোরে হাড়কাঁপানো না হলেও শরীরে এক ধরনের শিরশিরে শীতের অনুভূতি বা ‘গাঁথা’ লাগছে, যা বছরের এই সময়ে অত্যন্ত অস্বাভাবিক। স্থানীয়রা জানান, চৈত্র মাসের এই শেষ সময়ে সাধারণত প্রচণ্ড গরম থাকে, কিন্তু এবার আবহাওয়া যেন উল্টো পথে হাঁটছে। দিনের বেলা রোদের তেজ থাকলেও রাত নামলেই অনুভূত হচ্ছে শীত। আর ভোরের ঘন কুয়াশা মনে করিয়ে দিচ্ছে শীতকালের স্মৃতি।
আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ লক্ষ্য করা যাচ্ছে। বাতাসে আর্দ্রতার আধিক্য এবং তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ফলেই এই কুয়াশা ও রাতের শীতল আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করলেও, চৈত্র মাসের শেষবেলায় প্রকৃতির এই ‘শীতকালীন’ রূপ পাইকগাছাবাসীর মনে এক বিস্ময়কর অভিজ্ঞতার সৃষ্টি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..