× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকানোর নির্দেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাকগুলো যেন চাঁদাবাজির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী জানান, ঢাকা শহরে কোরবানির পশুর হাট বসবে ২০টি। এসব হাটের নিরাপত্তাও নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। হাটের কারণে যেন জানজট সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখা হবে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে ১৫টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যাক সদস্য মোতায়েন থাকবেন বলেও সভা থেকে জানানো হয়।

ঈদের জামাতে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঈদগাহ, মানুষের যাতায়াতের পথ, শপিং মল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..