× Banner
সর্বশেষ
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

পিআইডি

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন কেবল সামাজিক সাম্য আনবে না, বরং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে। সরকার পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত ও পরিবেশের মানোন্নয়নে সবসময় তরুণদের পাশে চায়। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে।

আজ রংপুর সার্কিট হাউজে নাগরিক কমিটি ও শিক্ষার্থী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি পরিবেশবান্ধব উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সময় এসেছে সমাজের সকল প্রকার বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় নাগরিক কমিটি এবং শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..