× Banner
সর্বশেষ
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা

ডেস্ক

পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ঢাকা, সবুজায়ন এবং মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক শওকত হোসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ষা সামনে, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতি

প্রধানমন্ত্রী বলেন, সামনে বর্ষা মৌসুম ও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “ঢাকাকে ক্লিন করতে হবে। ঢাকা শহর যেন বর্জ্যের কারখানায় পরিণত না হয়, সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।”

অর্থসংকটের কথা প্রশাসকদের

বৈঠকে সিটি করপোরেশনগুলোর প্রশাসকরা আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তারা জানান, প্রত্যাশিত হারে রাজস্ব আদায় না হওয়ায় অর্থাভাব তৈরি হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে থোক বরাদ্দ চাওয়া হয়েছে, যাতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা বাড়ানোর বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন।

উত্তর সিটির আর্থিক দুরবস্থা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, করপোরেশন বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রায় ১,৪৭০ কোটি টাকার টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। বর্তমানে প্রায় ২৫ কোটি টাকা রয়েছে, যেখানে মাসিক বেতন বাবদ ব্যয় প্রায় ১৩ কোটি টাকা।

এ অবস্থায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে জনকল্যাণমূলক সেবা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..