× Banner
সর্বশেষ
সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী 

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূত ও রাষ্ট্রপতির প্রশাসন দফতরের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভ৷

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’র সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷

মধ্য এশিয়ার দেশটির বিশেষ দূতের সঙ্গে দুদেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রবিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া।

সাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সঙ্গে একে (একে) পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষরের প্রস্তাব উত্থাপন করেন।

উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..