× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: শনিবার, ২০ জুন, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের চীন সফ‌রের আগে শ‌নিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

প‌রে মা‌র্কিন দূত সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে ফুটবল বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার কথা ব‌লেন। তি‌নি ব‌লেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও যোগ করেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রীর সফ‌রের আগে হঠাৎ মা‌র্কিন রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে দেখা করার বিষয়‌টি ভিন্নভা‌বে দেখা হ‌চ্ছে। ধারণা করা হ‌চ্ছে, হয়‌তো কো‌নো গুরুত্বপূর্ণ বার্তা দি‌তেই রাষ্ট্রদূত ছু‌টে এ‌সে‌ছেন পররাষ্ট্রমন্ত্রীর দপ্ত‌রে। ত‌বে এ‌টি‌কে নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হি‌সে‌বে দেখ‌ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির।

মা‌র্কিন দূ‌তের সাক্ষাৎ নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।

উ‌ল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। এরপর তিনি যাবেন চীনে। প্রধানমন্ত্রী সোমবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে পাঁচ দিনের সফরে চীনে পৌঁছাবেন।


এ ক্যটাগরির আরো খবর..