× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক

পয়লা বৈশাখে বরণ ১৪৩৩ বঙ্গাব্দ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
পয়লা বৈশাখে বরণ ১৪৩৩

আজ পয়লা বৈশাখ। পুরোনো সব গ্লানি ও ব্যর্থতাকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর—১৪৩৩ বঙ্গাব্দ। প্রকৃতির মতো মানুষের মনেও এদিন আসে নবায়নের আহ্বান, আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা।

হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা পয়লা বৈশাখ আজ জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালিরা উৎসবমুখর পরিবেশে বরণ করে নিচ্ছে নতুন বছর।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন লোকজ উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়। অতীতের ভুল-ত্রুটি ভুলে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় উদযাপিত হয় এ দিন।

রাজধানীসহ সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। ছায়ানট রমনা বটমূলে আয়োজন করেছে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিটি আয়োজন শুরু হচ্ছে জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গানের মাধ্যমে।

একসময় নববর্ষের প্রধান আকর্ষণ ছিল হালখাতা—ব্যবসায়ীদের নতুন হিসাব খোলার অনুষ্ঠান। আজও সেই ঐতিহ্য অনেক জায়গায় বজায় রয়েছে।

পাকিস্তান আমলে পয়লা বৈশাখ বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসেবে নতুন মাত্রা পায়। বিশেষ করে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন এই উৎসবকে নগরজীবনে জনপ্রিয় করে তোলে।


এ ক্যটাগরির আরো খবর..