× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ডেস্ক

পবিত্র শবে মেরাজ আজ, জেনে নিন শবে মেরাজ এর তাৎপর্য

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/shabe-meraj.jpg

পবিত্র শবে মেরাজ আজ। ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রাত, যা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এ রাতে রাসুলুল্লাহ (স.)-এর জীবনের অন্যতম শ্রেষ্ঠ মোজেজা সংঘটিত হয়। এ রাতে মহানবী (স.) বিশেষ ব্যবস্থাপনায় ঊর্ধ্বাকাশে গমন করে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান প্রাপ্ত হন।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

আল্লাহর নির্দেশ নিয়ে এ রাতেই প্রিয় নবী (সা.) প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান মানবজাতির কাছে পৌঁছে দেন।

ইসলামী ইতিহাস ও হাদিসের বর্ণনা অনুযায়ী, নবুওয়তের দশম বছরে ৬২১ খ্রিষ্টাব্দে রজব মাসের ২৭ তারিখে সংঘটিত হয় এই অলৌকিক ঘটনা। ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে ‘বুরাক’ নামের বিশেষ বাহনে চড়ে মহানবী (সা.) প্রথমে মক্কা থেকে জেরুজালেমের মসজিদুল আকসায় পৌঁছান। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের নিয়ে নামাজে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ‘ইসরা’।

এরপর তাকে সাত আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হজরত আদম, ইয়াহইয়া, ঈসা, ইদরিস, হারুন ও মুসা (আলাইহিমুস সালাম)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হজরত ইব্রাহিম (আ.)-এর সঙ্গে।

এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।

এরপর আল্লাহর বিশেষ সান্নিধ্যে পৌঁছে মহানবী (সা.) আল্লাহর মহিমা প্রত্যক্ষ করেন এবং সেখানেই উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আদেশ লাভ করেন। একই রাতে তিনি আবার মক্কায় ফিরে আসেন।

এই পবিত্র রাত উপলক্ষে মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..