× Banner
সর্বশেষ
একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই – ডিএমপি কমিশনার ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না – ভূমিমন্ত্রী মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে – র‍্যাব মহাপরিচালক রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে – বাণিজ্যমন্ত্রী এইচএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান। ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে প্রতিবেশী দেশে। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। গুরুতর আহত ১৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার ১ রমজান ১৯ ফেব্রুয়ারি সকালে করাচি শহরের সোলজার বাজার এলাকায় একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী,  বুধবার গভীর রাতে বহুতলটির দ্বিতীয় তলায় আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা এবং মুহূর্তের মধ্যে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।

স্থানীয় সূত্রের দাবি, ভবনের দ্বিতীয় তলায় রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্তকারী সংস্থাগুলি ঘটনাস্থল ঘিরে রেখে ধ্বংসস্তূপ খতিয়ে দেখছে এবং বিস্ফোরণের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। উদ্ধারকাজ রাতভর চলেছে বলে প্রশাসন জানিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আহতদের চিকিৎসার জন্য সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।


এ ক্যটাগরির আরো খবর..